যশোরে অশোক সেন স্মরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও বাংলাদেশ অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, অশোক সেন ছিলেন সত্ ও নিষ্ঠাবান সাংবাদিক। যিনি নিজের জন্য কিছুই করেননি। সব দিয়ে গেছেন সমাজের জন্য। গতকাল শনিবার যশোরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রথিতযশা সাংবাদিক অশোক সেন স্মরণে শোকসভায় তিনি এ কথা বলেছেন। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে যশোর প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সভায় জেইউজের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাংবাদিক কিরণ সাহা, একরাম-উদ-দৌলা, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদ, জমির আহমেদ, ফখরে আলম, মুক্তিযোদ্ধা সালেহা বেগম, শ্রাবণী সুর, এইচ আর তুহিন, রাহুল রায় প্রমুখ।