যশোরে অস্ত্রসহ দুজন আটক, মেহেরপুরে চারটি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলা সদর থেকে গত মঙ্গলবার রাতে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ রায়হান উদ্দীন (২০) ও এস এম আসাদুর রহমান (২৮) নামের দুই যুবককে আটক করেছে র্যাব। রায়হানের বাড়ি চৌগাছার মুনমোহরপুর ও আসাদুরের বাড়ি চাঁদপুর গ্রামে। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রাম থেকে গতকাল বুধবার চারটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ।যশোরে র্যাব-৬-এর উপসহকারী পরিচালক এবাদত হোসেন বলেন, আটক ব্যক্তিদের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে মেহেরপুরের গাংনী থানার ওসি মতিয়ার রহমান জানান, চাঁদপুর গ্রামের আকমল হোসেনের বাড়িতে তল্লাশি করে পুলিশ বাড়ির গোসলখানার ওপরের ছাদ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় চারটি বোমা উদ্ধার করে।তবে এলাকাবাসী ও বাড়ির মালিক আকমল হোসেনের অভিযোগ, ১১ জানুয়ারি একটি মামলায় তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। মূলত তাঁকে পুনরায় ফাঁসাতেই প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে এই বোমা রেখে গেছে।