যশোরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী মাশুক হাসান জয় নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছন। দুপুর ১২টার দিকে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
মাশুক হাসান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ১৬৬ কেন্দ্রের মধ্যে ১১৭টিই দখল করে নিয়েছেন। সেখানে জাল ভোট দেওয়া হচ্ছে। বিরোধী দলের প্রার্থীদের পোলিং এজেন্টদেরও বের করে দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
মাশুক হাসান দোয়াত-কলম প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন।