যশোরে আ.লীগের ১০ নেতা বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় যশোরে তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ ১০ নেতাকে বহিষ্কার করেছে যশোর জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ এক জরুরি সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক, সহসভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুছা মাহমুদ, ঝিকরগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আনোয়ার পাশা, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, যুব ও ক্রীড়া সম্পাদক হাছিমুল হাবিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবুল কাশেম এবং বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর রশিদ ওরফে স্বপন।