যশোরে আড়াই টন নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের নাজির শংকরপুর এলাকার একটি প্রতিষ্ঠান থেকে আড়াই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে এ অভিযানকালে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর শহরের নাজির শংকরপুর এলাকার ওই প্রতিষ্ঠানের নাম সাউথবাংলা ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ। সেখানে অভিযান চালায় যশোর পরিবেশ অধিদপ্তর। এতে সহায়তা করেন যশোর জেলা প্রশাসন ও র্যা ব-৬–এর সদস্যরা।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে সাউথবাংলা ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সেখানে আড়াই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।
অভিযানকালে যশোরের নির্বাহী হাকিম নাজনীন সুলতানা, যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আতাউর রহমান ও র্যা ব-৬ যশোর ক্যাম্পের সহকারী পরিচালক মো. খোদাদাদ হোসেন উপস্থিত ছিলেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানান যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান।