যশোরে আবার বোমা বিস্ফোরণ, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের মিশনপাড়ায় গত সোমবার বোমার বিস্ফোরণে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার সুজলপুর গ্রামে। সোমবার দুপুরে তিনি মিশনপাড়া এলাকার বোল্টু মিয়ার বাড়িতে বাগান পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় কাস্তের আঘাতে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে তাঁর চোখ, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে।