যশোরে ইউপি ও পৌর নির্বাচন সামনে রেখে সন্ত্রাসীরা সংগঠিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভার নির্বাচন সামনে রেখে যশোর অঞ্চলে সন্ত্রাসীরা সংগঠিত হচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর কারণে বিএনপির প্রার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে। গতকাল রোববার যশোর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।