যশোরে ইজিবাইক চালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-বেনাপোল সড়কের পরিত্যক্ত একটি কারখানাসংলগ্ন পাটখেত থেকে আক্কাস আলী (৪৫) নামের এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।আক্কাস আলীর বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে যশোর সদর উপজেলার মোমিননগর গ্রামের একটি ভাড়াবাড়িতে থাকতেন।এ ব্যাপারে আক্কাসের স্ত্রী জানু বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের স্ত্রী জানু বেগম জানান, বুধবার বিকেলে ইজিবাইক নিয়ে আক্কাস বাড়ি থেকে বেরিয়ে আসেন। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি।