যশোরে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার নওদাগা গ্রামের একটি আমবাগান থেকে গতকাল বুধবার উজ্জ্বল (২৮) নামের এক ইজিবাইক-চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। উজ্জ্বল বাঘারপাড়া উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। তিনি যশোর শহরের কাজীপাড়া মানিকতলা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন।গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, সকালে স্থানীয় লোকজন নওদাগা গ্রামের ওই আমবাগানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল আটার দিকে এসে লাশ উদ্ধার করে। লাশের গলায় জখমের চিহ্ন ছিল।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল হোসেন বলেন, নিহত উজ্জ্বলের ব্যবহূত ইজিবাইকটি পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা উজ্জ্বলকে মেরে লাশ ফেলে গেছে।