যশোরে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর-বেনাপোল সড়কের পরিত্যক্ত গেঞ্জি মিল-সংলগ্ন পাটখেত থেকে ব্যাটারিচালিত যান ইজিবাইকের এক চালকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম আক্কাজ আলী (৪৫)। তাঁর বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামে। তবে তিনি সপরিবারে যশোর সদর উপজেলার মোমিনগর গ্রামে একটি ভাড়াবাড়িতে থাকতেন। এ ব্যাপারে আক্কাজের স্ত্রী জানু বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।