যশোরে ইজিবাইকের চালক খুনের মামলায় যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে ব্যাটারিচালিত যান ইজিবাইকের চালক আক্কাস আলী খুনের মামলায় আসাদ খান নামের এক যুবককে ইজিবাইকসহ গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শুক্রবার তাঁকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, গ্রেপ্তার হওয়া আক্কাসের বাড়ি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে। তাঁর বাবার নাম আনোয়ার খান। পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে দুই দিন মঞ্জুর করেন আদালত।ছিনতাই করা ইজিবাইকটি কেশবপুরের মঙ্গলকোর্ট এলাকায় বিক্রি করতে নিলে পুলিশ আসাদকে গ্রেপ্তার করে। পরে দেখা গেছে, জব্দ করা ইজিবাইকটি নিহত আক্কাসের।গত বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল সড়কের পরিত্যক্ত গেঞ্জি মিলসংলগ্ন পাটখেত থেকে আক্কাস আলীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। ওই দিন নিহতের স্ত্রী জানু বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।