যশোরে এইচএসসি পরীক্ষার্থী ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে ফরিদ হোসেন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জখম হয়েছেন। গতকাল বুধবার দুপুরে কম্পিউটার শিক্ষা বিষয়ের পরীক্ষা শেষে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সরকারি সিটি কলেজের ছাত্র। তাঁর বাড়ি সদর উপজেলার রাজারহাট এলাকায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হতে পারে। অভিযোগ দেওয়ার পর তদন্ত শুরু হবে।