প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ আত্মসাতের অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা মহিতুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোছা. কামরুন্নাহার তাঁকে বরখাস্তের এই আদেশ দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় ২০১১-১২ অর্থবছরে মনোহরপুর ইউনিয়নের আটটি প্রকল্পের জন্য আট লাখ ছয় হাজার ৩৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর পাঁচটি প্রকল্প ছিল রাস্তা সংস্কারের। প্রকল্পের কাজের শেষ সময় ছিল গত বছরের ৩০ জুন। কিন্তু চেয়ারম্যান মোস্তফা ওই সময়ের মধ্যে একটি প্রকল্পের কাজও করেননি।