যশোরে এক কেজি হেরোইন সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকার একটি বাস থেকে এক কেজি হেরোইন এবং ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রাম থেকে সাতটি আগ্নেয়াস্ত্র ও ১৫টি গুলি উদ্ধার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৬-এর সদস্যরা গতকাল শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে এ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার করেন।র্যাব-৬-এর উপসহকারী পরিচালক এবাদত হোসেন প্রথম আলোকে জানান, চোরাচালান চক্রের পাঁচ-ছয়জন ব্যক্তি অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে শুক্রবার ভোরে ঝিকরগাছার কীর্তিপুর গ্রামে যায়। খবর পেয়ে র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালান। সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে দেশে তৈরি চারটি পিস্তল, তিনটি কাটা রাইফেল ও ১৫টি গুলি ফেলে পালিয়ে যায়। পরে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করে ঝিকরগাছা থানায় জমা দেওয়া হয়।র্যাবের কর্মকর্তা এবাদত হোসেন জানান, বেনাপোল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস গতকাল ভোর পাঁচটার দিকে শহরের খাজুরা বাসস্ট্যান্ডে আসে। খবর পেয়ে র্যাব-৬-এর একটি দল গাড়িতে তল্লাশি চালিয়ে এর টুলবক্স থেকে ১০টি প্যাকেটে মোড়ানো এক কেজি হেরোইন উদ্ধার করে। পরে তা যশোর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।