যশোরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের বারান্দি এলাকায় গত শনিবার রাতে ইশরাত আলী বিশ্বাস (৪৬) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি বারান্দি এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি শহরের বারান্দি এলাকায় হাসান ও বিল্লাল নামে দুই তরুণের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ ঘটনায় শনিবার রাতে স্থানীয় একটি মুদি দোকানের সামনে সালিস ডাকা হয়। সালিস শুরুর আগে রাত ১০টার দিকে ইশরাত আলীর সঙ্গে ইউসুফ আলী নামের এক তরুণের তর্ক হয়। একপর্যায়ে ইশরাত আলী ওই তরুণকে চড় মারেন। পরে ইশরাতকে ছুরিকাঘাত করেন ইউসুফ। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে আতিয়ার রহমানকে (৫২) ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে ইউসুফ মারা যান। আতিয়ারকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।