যশোরে এমএম কলেজের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর মাইকেল মধুসূদন (এমএম) কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গতকাল বুধবার ক্লাস বর্জন করে শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। শ্রেণীকক্ষে সাইবার সেন্টার স্থাপন না করার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা জানান, দুটি শ্রেণীকক্ষে বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের পাঠদান করা যায় না। কক্ষ সংকটের কারণে গবেষণাগারেও পাঠদান করা হয়। এখন শ্রেণীকক্ষগুলোর একটিতে সাইবার সেন্টার করা হলে তাঁদের পাঠদান কার্যক্রম দারুণভাবে ব্যাহত হবে। অধ্যক্ষ সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ছয় মাস পরে কলেজের অবকাঠামো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। পদার্থবিজ্ঞান বিভাগে বিকল্প ব্যবস্থায় পাঠদান করা হবে।