যশোরে এসএসসি পরীক্ষার্থী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শায় মাসুম রেজা (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে গতকাল মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তার একটি চোখ উৎপাটন করেছে। পুলিশের ধারণা, মাসুমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।নিহত মাসুম উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি রঘুনাথপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, সকালে মাসুমের লাশ ইউনিয়ন পরিষদ চত্বরে পড়ে থাকতে দেখা যায়। সাড়ে নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।