যশোরে কাল গ্রুপ থিয়েটারের জাতীয় সম্মেলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়’—এই স্লোগান নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২১তম জাতীয় সম্মেলন আগামীকাল শুক্রবার যশোরে শুরু হচ্ছে। সকাল ১০টায় দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
সম্মেলনে সারা দেশের ৩০০ নাট্যদলের মধ্যে অন্তত দুই শতাধিক প্রতিনিধি যোগ দেবেন। এ নিয়ে ঢাকার বাইরে তৃতীয়বারের মতো যশোরে ওই সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বুধবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সানোয়ার আলম খান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ দুলাল বলেন, এবারের সম্মেলনে বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ, আতাউর সামাদসহ বিশিষ্ট তারকারা উপস্থিত থাকবেন।