যশোরে কৃতী শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বললেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার কৃতী শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন।গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর কালেক্টরেটের সভাকক্ষে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঢাকায় বসে যশোরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মতীর্থ সাগরদাঁড়ির মধুমেলায় আসার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তাঁর আমন্ত্রণে সম্মতি দেন।