যশোরে খেলাফত মজলিসের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে খেলাফত মজলিসের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল্লাহ ও সদর উপজেলা কমিটির সহসভাপতি মাওলানা শহীদুল্লাহ। গত বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল যশোর শহরের উপকণ্ঠে বিরামপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে।এ দুই নেতার বাড়ি থেকে ৮০টি ধর্মীয় বই ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক প্রচারপত্র উদ্ধার করা হয়।এ ব্যাপারে র‌্যাব-৬-এর সহকারী পরিচালক মোহররম হোসেন গতকাল শুক্রবার যশোরের কোতোয়ালি থানায় মামলা করেছেন।কোতোয়ালি থানার এসআই আবদুল লতিফ বলেন, এ দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এদিকে দুই নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শহরে একটি বিক্ষোভ মিছিল করেছেন খেলাফত মজলিসের নেতা-কর্মীরা।এর আগে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি এম এম কামাল হুসাইন বলেন, ইসলামি বই, পত্র-পত্রিকা রাখা কোনো অপরাধ নয়। তাঁর দাবি, গ্রেপ্তার হওয়া দুজনের কেউই জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন।