প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর অঞ্চলের গণিত উৎসব আজ। যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার মেধাবী শিক্ষার্থী এ উৎসবে যোগ দিচ্ছে।যশোর জিলা স্কুল প্রাঙ্গণে আজ সকাল নয়টায় জেলা প্রশাসক নুরুল আমিন উৎসবের উদ্বোধন করবেন। এরপর এক ঘণ্টা ১৫ মিনিটের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিবন্ধিত শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর মধ্যে যারা পরীক্ষার প্রবেশপত্র পায়নি, তাদের অনুষ্ঠানস্থলের তথ্যকেন্দ্র থেকে তা সংগ্রহ করতে হবে।