যশোরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা ছাত্রলীগের সহ-অর্থ সম্পাদক হাফিজুর রহমান ওরফে হাফিজকে গতকাল শুক্রবার সন্ধ্যায় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, হাফিজের বাড়ি শহরের কারাবালা এলাকায়। গতকাল সন্ধ্যায় তাঁকে শহরের খড়কি এলাকার বামনপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে হাফিজ খড়কি এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। একপর্যায়ে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়েন। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় একটি গুলি হাফিজুরের বাঁ পায়ে বিদ্ধ হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, হাফিজ এলাকার চিহ্নিত সন্ত্রাসী।