প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসি চেঞ্জ দ্য গেম রোড শো গতকাল রোববার যশোরে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন চারজন। তাঁরা হলেন এমএম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী অহিন কুমার পাল, বেজপাড়া এলাকার কাজী ইশরাকুজ্জামান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র শাহিনুর রহমান ও জাহিদ হাসান।এ ছাড়া ৮০ জন ক্রিকেট খেলে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের জার্সি, ক্রিকেটারদের পোস্টার এবং সাকিব আল হাসান ও তামিম ইকবালের স্বাক্ষরিত ব্যাট ও ব্যাগ জিতেছেন।গতকাল রোববার সকাল ১০টায় যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাস এবং দুপুর ১২টায় টাউন হল মাঠে এ খেলা হয়। পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ এস এম ইবাদুল হক, উপাধ্যক্ষ জগদীশ চন্দ্র রায় ও সুরবিতান সংগীত একাডেমির সভাপতি আবু সালেহ।