যশোরে চালককে কুপিয়ে হত্যা প্রতিবাদে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়ায় গত মঙ্গলবার ব্যাটারিচালিত ইজি বাইকের এক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ গতকাল বুধবার দুজনকে আটক করেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইজি বাইক শ্রমিক ইউনিয়ন গতকাল যশোর শহরে বিক্ষোভ মিছিল করে।নিহত চালকের নাম হাদিউজ্জামান সবুজ (১৮)। তাঁর বাড়ি মনিরামপুর উপজেলার আটঘরা গ্রামে। আটককৃতরা হচ্ছেন সদর উপজেলার মুড়লী এলাকার জনি হোসেন (১৮) ও রাইসুল ইসলাম প্রিন্স (১৯)। এ ব্যাপারে নিহতের মা নাজমা বেগম বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে আটটায় যাত্রীবেশী কয়েকজন ছিনতাইকারী সবুজের ইজি বাইক ভাড়া নেয়। ছিনতাইকারীরা তাঁকে যশোর থেকে বাঘারপাড়া যেতে বলে। বাইকটি বলদিয়া গ্রামে পৌঁছালে ছিনতাইকারীরা চালক সবুজকে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। যশোরের ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করার পর রাত ১১টায় সবুজ মারা যান।