যশোরে চোর সাজিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার বাহাদুরপুর কারিগরপাড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার অহেদুজ্জামান ওরফে অহেদ (২৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। চোর সন্দেহে বেঁধে মারধর করে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল সকালে অহেদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। অহেদ যশোর উপশহর এস-ব্লক এলাকার অবসরপ্রাপ্ত কারারক্ষী লুৎফর রহমানের ছেলে।এ ঘটনায় অহেদের বাবা গতকাল একটি হত্যা মামলা করেছেন। এতে বাহাদুরপুর কারিগরপাড়ার পাঁচজন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, এলাকাবাসী সূত্রে জানা গেছে, অহেদ রাতে নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুরের কারিগরপাড়ার এক ব্যক্তির বাড়িতে চুরি করতে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে গণধোলাই দেয়। এতে তাঁর মৃত্যু হয়।নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, খোঁজখবর নিয়ে যতটা জানা গেছে, অহেদকে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করে এখন চোর বানানো হচ্ছে।