যশোরে চ্যানেল আইয়ের ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ আয়োজিত ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ শীর্ষক কৃষি খাত নিয়ে তৃণমূল কৃষক পর্যায়ের প্রাক্-বাজেট আলোচনা গত শনিবার যশোরে অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে মতামত দিয়েছেন কেশবপুর, সাতক্ষীরার তালা ও আশপাশের কয়েকটি উপজেলার প্রায় ১০ হাজার নারী-পুরুষ।কৃষি বাজেট কৃষকের বাজেটের দ্বিতীয় আলোচনা অনুষ্ঠিত হয় কেশবপুর উপজেলার ভান্ডারখোলা উচ্চবিদ্যালয় মাঠে। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জামির ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ স্থানীয় সাংসদ অধ্যক্ষ এম এ ওহাবসহ জেলা পর্যায়ের কৃষিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।ইউরিয়ার বাড়তি মূল্যের কথা তুলে ধরে অনুষ্ঠানে কৃষকেরা বলেন, এক বছর ধরে তাঁরা উৎপাদিত অধিকাংশ পণ্যেরই ন্যায্যমূল্য পাচ্ছেন না। অথচ ইউরিয়া ও ডিজেলের দাম বেড়েছে, সরকার সেচের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথা বললেও বিদ্যুৎ পাচ্ছেন না কৃষক। এ অবস্থা চলতে থাকলে কৃষি আবাদ থেকে সরে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তাঁরা ধানের দাম এক হাজার টাকা মণ ও পাটের দাম দুই হাজার টাকা মণ নির্ধারণের দাবি জানান।অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জামির বলেন, তথ্যের অভাবেই কৃষক ভেজাল বীজ, সার ও কীটনাশক কিনে প্রতারিত হচ্ছেন। এখান থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট দপ্তরে কৃষকদের জন্য তথ্য সেল থাকতে হবে।কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, কৃষকেরাই দেশের ১৬ কোটি মানুষের খেয়ে-পরে বেঁচে থাকার প্রধানতম নিয়ামক। তাই সরকারের উচিত কৃষি উপকরণের মূল্য কমানোর পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা।এ বছর অষ্টমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’। এবার দেশের ছয়টি স্থানে অনুষ্ঠিত হবে কৃষক পর্যায়ের এই মুক্ত আলোচনা। আলোচনায় উঠে আসা দাবি ও চাহিদার সঙ্গে হূদয়ে মাটি ও মানুষের প্রস্তাবনা যুক্ত করে সরকারের কাছে দেওয়া হবে সুপারিশমালা। বিজ্ঞপ্তি।