যশোরে ছাত্রলীগের কর্মী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলা শিল্পকলা একাডেমীর সামনে গত শুক্রবার রাতে সাব্বির হোসেন (১৮) নামে ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছেন।
সাব্বির হোসেন যশোর শহরের পুরাতন কসবা এলাকার আবদুল জলিলের ছেলে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, পানি পান নিয়ে বন্ধুর সঙ্গে বিরোধের একপর্যায়ে সাব্বিরের পেটে ছুরি ঢুকিয়ে দিলে তিনি মারা যান। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।