যশোরে ছেলের সঙ্গে বিরোধের জেরে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের সঙ্গে স্থানীয় এক যুবকের বিরোধের জের ধরে গতকাল সোমবার যশোর শহরের বেজপাড়া আনছার ক্যাম্প এলাকায় বাবু মোল্লা (৪০) নামের এক নরসুন্দর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল দুপুরে বাবুর ছেলে বিপ্লব (১৪) ও তার বন্ধুরা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে বন্ধুকে লক্ষ্য করে বিপ্লবের ছোড়া একটি ইটের ছোট টুকরা সাক্ষর (১৮) নামের স্থানীয় একটি তরুণের গায়ে লাগে। এ নিয়ে তাদের মধ্যে বাগিবতণ্ডা হয়। ওই ঘটনার জের বিকেলে বাবু দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান।