যশোরে জেডিসি পরীক্ষা দিতে পারেনি ১৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থী জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিতে পারেনি। মাদ্রাসার সুপার পরীক্ষার্থীদের নিবন্ধন ফরম মাদ্রাসা শিক্ষা বোর্ডে জমা না দেওয়ায় তারা পরীক্ষা দিতে পারল না।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার সকালে ওই মাদ্রাসার ১৩ জন পরীক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নিতে যায়। তাদের মধ্যে ছয়জনের কাছে প্রবেশপত্র থাকলেও বাকি সাতজনের কাছে ছিল না। এ জন্য ওই ছয়জনকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু পরে পরীক্ষা চলাকালে ধরা পড়ে, ওই ছয়জনের নিবন্ধন ও প্রবেশপত্র করা হয়েছে জালিয়াতির মাধ্যমে। পরে তাদেরও পরীক্ষাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদ্রাসার সুপার মাওলানা আবদুল হাই পরীক্ষার্থীদের নিবন্ধন ফরম মাদ্রাসা শিক্ষা বোর্ডে জমা দেননি। এ ছাড়া আবদুল হাই জালিয়াতি করে ছয়জনের প্রবেশপত্র তৈরি করে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।