যশোরে জ্যোতি বসু স্মরণে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনগণের প্রতি জ্যোতি বসুর ছিল দৃঢ় আস্থা, দায়িত্ব ও গভীর মমত্ববোধ। এই মহান নেতার মৃত্যুতে বাংলাদেশ এক অকৃত্রিম সুহূদকে হারিয়েছে। কৃষক-শ্রমজীবী মানুষ হারিয়েছে একজন দায়িত্বশীল অভিভাবক।গত শুক্রবার বিকেলে যশোর টাউন হল ময়দানের শতাব্দী বটমূলে কমরেড জ্যোতি বসু স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। নাগরিক কমিটির আহ্বায়ক কাজী রবিউল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রবীণ রাজনীতিক কাজী আবদুস শহীদ প্রমুখ।