যশোরে তরুণীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১
যশোর সদর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার যশোর কোতোয়ালি থানায় দুইজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম নূর মোহাম্মদ (৩০)।এজাহারে বলা হয়েছে, ওই তরুণীর বোন উপজেলার একটি গ্রামে ভাড়া বাড়িতে থাকেন। কয়েক দিন আগে বোনের বাড়ি বেড়াতে এলে বাড়িওয়ালার ছেলে মফিজ (২৪) ওই তরুণীকে নানা ভাবে উত্ত্যক্ত করেন। গত সোমবার ভোরে সেহির খাওয়ার আগে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ওত পেতে থাকা মফিজ তরুণীর হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করেন। এ সময় মফিজকে সহযোগিতা করেন একই গ্রামের নূর মোহাম্মদ।যশোর কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম গতকাল জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মফিজ পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।