যশোরে তালিকাভুক্ত সন্ত্রাসী ম্যানসেলসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের চোপদারপাড়ার হূদয় হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে তালিকাভুক্ত সন্ত্রাসী মাহবুব আলম ওরফে ম্যানসেলসহ (২৮) চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।ম্যানসেলের বাড়ি যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ায়। গ্রেপ্তার অন্য তিনজন হলেন: ষষ্ঠিতলাপাড়ার শরিফুল ইসলাম ওরফে নজু (২৫), বেজপাড়ার রবিউল ইসলাম (২৫) ও ইয়াসিন (২৩)। নজু চোপদারপাড়া এলাকার হূদয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। অন্য তিনজনকে এ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।৭ আগস্ট রাতে সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে হূদয়কে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।