যশোরে তিন দিনব্যাপী পথনাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে তিন দিনব্যাপী পথনাট্য উৎসব-২০১৬ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। বেলুন উড়িয়ে বিকেলে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর। এ সময় জাতীয় সংগীত গাওয়া হয়। জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন করেছে।

উৎসবের প্রথম দিনে তির্যক যশোর, চৌগাছা ছায়াপত্র, শেকড় যশোর ও শিল্পকলা একাডেমি নাট্যদল চারটি নাটক মঞ্চস্থ করে।  যশোর শিল্পীগোষ্ঠী, বিবর্তন যশোর, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ, শিল্পী সৃষ্টি ও মনিরামপুর নাট্যদলের পরিবেশনায় আজ বুধবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটি নাটক মঞ্চস্থ হবে।

উদ্বোধনী পর্বে সুরধুনী সংগীত নিকেতন ও শিল্পকলা একাডেমি গানের দল সংগীত ও বিবর্তন যশোরের বন্ধুরা আবৃত্তি পরিবেশন করেন।

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমি নাট্য বিভাগের আহ্বায়ক সানোয়ার আলম খান। বক্তব্য দেন মাহমুদ হাসান, শেখ রবিউল আলম, হারুণ-অর-রশীদ, ডি এম শাহিদুজ্জামান, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস প্রমুখ।