যশোরে দুই সন্ত্রাসীকে গণধোলাই, সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বাঘারপাড়া উপজেলার পুলেরহাট বাজারে দুই সন্ত্রাসীকে ধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাটের ইজারাদার গুরুতর জখম হলে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের বিচারের দাবিতে যশোর-মাগুরা সড়ক এক ঘণ্টা অবরোধও করে রাখা হয়।সন্ত্রাসীরা হচ্ছে যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের সোহাগ (৩৫) ও বাছের (৩০)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সন্ত্রাসীদের বিচারের দাবিতে যশোর-মাগুরা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়।