যশোরে দুই স্কুলছাত্র খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গত সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় আহত ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র মঙ্গলবার রাতে মারা গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা হামলা চালিয়ে কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং দুজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ ছাড়া যশোরের মনিরামপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্র খুন হয়েছে। অভয়নগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে সোমবার রাতে গুয়াখোলা গ্রামের আইয়ুব আলীর ছেলে নাহিদকে দুর্বৃত্তরা লাঠি দিয়ে পিটিয়ে রেললাইনের পাশে ফেলে রাখে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাতে সে মারা যায়।