যশোরে দুজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর ও মনিরামপুরে গত দুই দিনে দুজনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে যশোর কোতোয়ালি থানার পুলিশ যশোর শহরের বক্ষব্যাধি ক্লিনিকের পেছনের একটি ঘর থেকে জামসেদ আলীর স্ত্রী ঝরনা খাতুনের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। গত শনিবার রাতে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।মনিরামপুর উপজেলার দুদারিয়া গ্রামের ওসমান গনি দা দিয়ে কুপিয়ে তাঁর ভাই জহুরুল ইসলামকে (২৩) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।