যশোরে দুপক্ষের সংঘর্ষে আহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলায় কালভার্ট সরানো নিয়ে গতকাল বুধবার দুপক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। উপজেলার তপসীডাঙ্গা গ্রামে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন তফসীডাঙ্গা গ্রামের মন্টু মিয়া (৫০), তাঁর স্ত্রী লিপি বেগম (৪৫), মেয়ে তনিমা (১৮), ছেলে সাকিব (১৬) এবং তাঁদের প্রতিপক্ষ মুন্না ভূঁইয়ার মেয়ে রহিমা (২০), শহরের রেলগেট এলাকার আবদুর রাজ্জাকের ছেলে আলামিন (১৭) ও আত্মীয় আবদুর রহিম (২৮)।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার বলেন, কালভার্ট নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে।