যশোরে ধর্ষণের দৃশ্য ধারণ, তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিওচিত্র ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে গত বুধবার যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এজাহারে বলা হয়েছে, মাস দেড়েক আগে এক গৃহবধূ ওই স্কুলছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এর আগে থেকে সেখানে শুকুর আলী ও রফিকুল ইসলাম নামের দুই যুবক অবস্থান করছিল। মেয়েটিকে ঘরে ঢুকিয়ে গৃহবধূ বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। পরে শুকুর আলী মেয়েটিকে ধর্ষণ করে। এ দৃশ্য মুঠোফোনে ধারণ করে রফিকুল। পরে ওই মুঠোফোন থেকে দৃশ্যটি সিডিতে কপি করে যশোর শহরের বিভিন্ন দোকানে পাঠানো হয়। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন ধর্ষণকারী ও তার সহযোগীদের গ্রেপ্তারে ব্যবস্থা না নিলে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।