যশোরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের একটি সবজিখেত থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দারা খেতের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, জবাই করে হত্যার পর কে বা কারা ওই নারীর লাশ ফেলে গেছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হচ্ছে।