যশোরে নিবন্ধন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি ব্যাংক-প্রথম আলো ভাষা প্রতিযোগের যশোর অঞ্চলের প্রতিযোগিতা আগামী ১৩ মার্চ যশোর জিলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতার জন্য আজ রোববার থেকে শিক্ষার্থীদের নাম নিবন্ধন শুরু হচ্ছে।যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর ও রাজবাড়ী জেলার চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ‘আগে এলে আগে পাবে’ ভিত্তিতে এ অঞ্চলের মোট ৮০০ শিক্ষার্থী নাম নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের জন্য নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী অথবা পরীক্ষার প্রবেশপত্র (যেকোনো একটি প্রমাণপত্র) সঙ্গে আনতে হবে।যশোর জেলার বাইরের শিক্ষার্থীরা কুরিয়ার বা ডাকযোগে উল্লিখিত প্রমাণপত্রের ফটোকপি প্রথম আলোর যশোর কার্যালয়ে পাঠিয়ে নিবন্ধন করতে পারবে। ঠিকানা: প্রথম আলো, যশোর অফিস, এমএম আলী রোড, সমবায় ইউনিয়ন ভবন, যশোর। অথবা প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম (০১৭১৭২৫১৬৯৪) ও বন্ধুসভার সাইদুর রহমানের (০১৭১৫২৯৩১৪১) সঙ্গে যোগাযোগ করা যাবে।১৩ মার্চের আগে প্রথম আলোর যশোর কার্যালয় অথবা প্রতিযোগিতার দিন যশোর জিলা স্কুল প্রাঙ্গণের তথ্যকেন্দ্র থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।