যশোরে পৃথক স্থানে তিনজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার পৃথক স্থানে এক তরুণসহ দুজনকে কুপিয়ে ও এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশ শুক্রবার দিবাগত রাত ও গতকাল শনিবার লাশ তিনটি উদ্ধার করেছে।এ ছাড়া গত শুক্রবার ঝিকরগাছা উপজেলা কীর্তিপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে এক নবজাতকের লাশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার পর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার চান্দের মোড় থেকে জুয়েল রানা নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। গতকাল সকালে সদর উপজেলার পূর্ব বারান্দিপাড়া এলাকার একটি ধানখেত থেকে অজ্ঞাতনামা (৩২) এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।একই দিন যশোর-চৌগাছা সড়কের সলুয়া বাজারসংলগ্ন সদর উপজেলার জগহাটি কালভার্টের নিচ থেকে আরও এক ব্যক্তির আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।এদিকে গত শুক্রবার রাত নয়টার দিকে ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের খালপাড়া এলাকার একটি বাগান থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।