যশোরে প্রথমার বইমেলা শুরু
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পাঠকক্ষে ছয় দিনব্যাপী প্রথমা প্রকাশনের বইমেলা শুরু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম মেলার উদ্বোধন ঘোষণা করেন।
মেলার সফলতা কামনা করে বক্তব্য দেন সুরধ্বনি সংগীত নিকেতনের সভাপতি হারুনÑঅর-রশীদ, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক এলাহদাদ খান, শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, যশোর ইনস্টিটিউটের পাঠাগার সম্পাদক এস মোহাম্মদ নিয়াজ, সাবেক পাঠাগার সম্পাদক মোস্তাফিজুর রহমান, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস প্রমুখ।
মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলছে। মেলায় প্রথমার বইয়ে ৩০ থেকে ৬০ এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতীয় পুরোনো বই এক রুপির বিপরীতে দেড় টাকা ও নতুন বইয়ের ক্ষেত্রে এক রুপির বিপরীতে ১ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে। ৭ অক্টোবর পর্যন্ত মেলা চলবে।