যশোরে প্রাইম ব্যাংক অডিটরিয়াম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক লিমিটেডের সহায়তায় গত সোমবার যশোর প্রেসক্লাবে উদ্বোধন করা হয়েছে প্রাইম ব্যাংক অডিটরিয়াম। ব্যাংকের চেয়ারম্যান মো. নাদের খান প্রধান অতিথি হিসেবে এই অডিটরিয়াম উদ্বোধন করেন। এ সময় প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান কাজী সালিমুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহসান খসরু, যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান তোতা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংকের অর্থায়নে প্রেস ক্লাব যশোরের দ্বিতীয় তলায় প্রায় কোটি টাকা ব্যয়ে এই অডিটোরিয়ামের নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। বিজ্ঞপ্তি।