যশোরে প্রার্থীর বাসভবনে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্যের বাসভবনে ককটেল হামলা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে যশোর শহরের লালদীঘি পাড়ে তাঁর বাসভবনে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্বপন ভট্টাচার্য যশোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
পুলিশ ও ওই প্রার্থীর পরিবার সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন বাড়ির সামনে ভিড় করেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল এবং বোমার আলামত উদ্ধার করে। বোমার আঘাতে বাড়ির সামনে রাখা একটি ব্যক্তিগত মোটরগাড়ির কাচ ভেঙে গেছে।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি।