যশোরে বাজারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বারীনগর বাজারে গত রোববার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাত দল বাজারের চারজন নৈশপ্রহরীকে বেঁধে চারটি দোকানের তালা ভেঙে একটি স্বর্ণের দোকান থেকে তিন ভরি ওজনের সোনা ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। স্বর্ণের দোকানের মালিক শ্রীবাস রায় বাদী হয়ে গতকাল সোমবার বেলা ১১টার দিকে যশোর কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা করেছেন। ডাকাত দলের সদস্যরা অসীত কুমার কুণ্ডুর মুদির দোকান, কান্তিলাল কুণ্ডুর হার্ডওয়্যার ও মানিক বাবুর মুঠোফোনের দোকানের তালা ভেঙে রেখে যায়। পরে বারীনগর বাজারে স্থায়ী পুলিশ টহল রাখার দাবিতে ক্ষুব্ধ ব্যবসায়ীদের উদ্যোগে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত যশোর-কুষ্টিয়া সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।আটটার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।