যশোরে বিএনপি-সমর্থিত দুই ইউপি চেয়ারম্যানের দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপি-সমর্থিত চেয়ারম্যান আবদুস সাত্তারে দুটি ও কাশিমপুর ইউপির চেয়ারম্যান আয়ুব হোসেনের একটি দোকান ভাঙচুর ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যায় চূড়ামনকাটি বাজারে এ ঘটনা ঘটে।চেয়ারম্যান আবদুস সাত্তার অভিযোগ করেন, চূড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নানের নেতৃত্বে তাঁদের দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে তাঁর ও চেয়ারম্যান আয়ুব হোসেনের ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে আওয়ামী লীগের আবদুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ওই জায়গা দখলমুক্ত করার জন্য গতকাল উচ্ছেদ অভিযান চালায়। এর সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নয়।