যশোরে বিস্ফোরণে পুলিশসহ তিনজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় গতকাল শনিবার রাত নয়টার দিকে ককটেল জাতীয় বোমার বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে যশোর কোতোয়ালি থানার কনস্টেবল বদিউজ্জামান ও স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, কনস্টেবল বদিউজ্জামান, জহুরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা আবু সাঈদ রাস্তায় পায়চারি করছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে ককটেল জাতীয় বিস্ফোরক ছুড়ে মারে। বিস্ফোরণে তাঁরা সবাই আহত হন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।