যশোরে বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের মোড়লপাড়া মসজিদসংলগ্ন এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ১০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, শিশুরা খেলতে গিয়ে ঝোঁপের ভেতরে একটি ব্যাগের মধ্যে বোমা দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।