যশোরে বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের হাজি মোহাম্মদ মহসীন সড়কের কাছে ভৈরব নদের তীরের একটি বস্তিতে গতকাল রোববার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলো বাবর আলী, বিপুল সিদ্দিকী, মো. জসীম, আলমগীর হোসেন ও নূর আলম। তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।