যশোরে বোমা বিস্ফোরণে শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের পুরাতন কসবা এলাকায় খেলা করার সময় পরিত্যক্ত বোমার বিস্ফোরণে গতকাল বুধবার সকালে স্কুলপড়ুয়া এক শিশু আহত হয়েছে। তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, পুরাতন কসবা লিচু বাগান এলাকার কাওছার আলীর শিশুকন্যা ইতিমনি (৮) বাড়ির পাশে গতকাল খেলা করছিল। এ সময় পড়ে থাকা একটি পরিত্যক্ত বোমার বিস্ফোরণ ঘটলে বোমার স্পিলিন্টারে ইতিমনির পায়ে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বোমা বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে বলেন, বোমাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। শিশুটি খেলার সময়ে কাঠি বা লাঠির সঙ্গে ধাক্কা লেগে বোমা বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।